শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

ঝালকাঠিতে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও ছাত্রীকে উত্যক্তে যুবক দন্ডিত !

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৫:৩০ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি :
ঝালকাঠির রাজাপুরের ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।অভিযুক্ত জামাল হোসেনের (৪০)উপজেলার গালুয়া গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে।
অভিযোগের বরাত দিয়ে রাজাপুর থানার এসআই মাসুদ শরীফ সাংবাদিকদের জানান, ৩১ মে দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করে ফেরার সময় সময় ওই ছাত্রীকে আটকে ধর্ষণ করে জামাল।
রোববার রাতে মামলা নথিভূক্ত হয় জানিয়ে  তদন্ত কর্মকর্ত এসআই মাসুদ শরীফ বলেন, জামালকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
অপরদিকে ঝালকাঠির রাজাপুরে উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্তের দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিত আসাদ খান (২১) পুটিয়াখালী গ্রামের দুলাল খানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার সাংবাদিকদের জানান, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো এ যুবক। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করলে চেয়ারম্যান আমাকে অবহিত করেন। পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে আসাদ খানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে রোববার ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর