শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন

বড়াইগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৫:৩১ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল কাশেম (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার নগর ইউনিয়নের কুমারখালী গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের আবুল হাশেমের ছেলে। পুলিশ ও স্থাণীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি পাশ্ববর্তী খালার বাড়িতে যাচ্ছিল। এসময় আবুল কাশেম তাকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় শিশুটি কান্না শুরু করলে তাকে ছেড়ে দেয়। ঘটনাটি ওই শিশু বাড়িতে গিয়ে তার বাবা-মাকে জানায়।

 

পরে শিশুটির মা থানায় অভিযোগ দিলে আবুল কাশেমকে গ্রেফতার করে পুলিশ। স্থাণীয় ইউপি সদস্য আবু সাঈদ বলেন, আবুল কাশেম প্রায়ই এধরণের কর্মকান্ড করে থাকে। তাকে আটকের পরে আর ৩/৪ জন অভিভাবক অভিযোগ নিয়ে থানায় যাচ্ছে বলে শুনেছি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কাশেমকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর