বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন চৌহালীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ, বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম রুহিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পের নিয়োগ পরীক্ষা ৪ আগস্ট ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ  অভয়নগরে স্ত্রীর নির্যাতনে দিশেহারা প্রধান শিক্ষক

সলঙ্গার মুক্ত আকাশে রঙিন ঘুড়ির প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ৯:২২ অপরাহ্ন

কে,এম আল আমিন :

করোনায় কর্মহীন আর এলাকার দর্শকদের উপস্থিতিতে সিরাজগন্জের সলঙ্গা থানার বওলাতলা উন্মুক্ত মাঠে শিশু – কিশোর সহ ক্রীড়ামোদীদের ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আবহমান গ্রাম বাংলার শিশু – কিশোর সহ নানা বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শখ আর বিনোদনের নাম ছিল ঘুড়ি উড়ান বা ঘুন্নি উড়ান। বর্ষা ঋতুর শুরুতে অবসরে বাড়ির পার্শ্বে,জমির আইল, বিল বা নদীর ধারে দল বেঁধে ঘুড়ি উড়ানো ছিল পুরনো দিনের শখ। তারই ধারাবাহিকতায় আজও বিভিন্ন এলাকায় এমন বিনোদন করার প্রচলনটি চালু রয়েছে। দেশে মহামারী করোনায় যখন মানুষ কর্মহীন,বন্ধ যখন বিনোদন পার্ক, শিশু- কিশোরদের যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বের হওয়া যাচ্ছে না কোথাও,ঠিক এমনি সময়ে একটু আনন্দের জন্য অন্যান্য বছরের তুলনায় এবারে ঘুড়ি উড়ানোর খেলায় বেশী মেতেছে তারা। দুপুর পর থেকে রাত অবধি পর্যন্ত সলঙ্গার নীল আকাশে বিভিন্ন রঙের,বিভিন্ন নামের ঘুড়ি উড়ানোর ধুম পড়ে যায়। ঘুড়ি তৈরী ও ঘুড়ি ব্যবসায়ীদের এবার কপাল খুলেছে বলে তারা জানান।

 

কয়ড়া,গুড্ডি,চিলা,চং,সাপ,রকেট,মানুষ,লন্ডন,নৌকা সহ বিভিন্ন নামের ঘুড়ি উড়ছে আকাশে। তাই তো বওলাতলা গ্রামের যুব সমাজের আয়োজনে আজ শুক্রবার ( ১০ জুলাই) বেলা ২ টা হতে এলাকাবাসীর সহযোগীতায় এ প্রতিযোগীতা সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে । ঘুড়ি উড়ান প্রতিযোগীতা অনুষ্ঠানে এস,এম সৈকত ইসলাম আইয়ুবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা ইউপির ৪ নং ওয়ার্ডের মেম্বর আশরাফুল ইসলাম ছানোয়ার, সাধারন বীমা (ঢাকা অফিস) করপোরেশনের সহকারী ব্যবস্থাপক নেওয়াজ শরীফ পুলক, ধুবিল ইউনিয়ন আওয়ামী যুব লীগের আহবায়ক,সাংবাদিক আনিছুর রহমান,সলঙ্গা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মাহমুদুল আলম রাসেল,পরিবার পরিকল্পনা পরিদর্শক রাকিবুল ইসলাম রাজু,ধুবিল আয়শা ফজলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন, সাংবাদিক হোসেন আলী, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হাসান সরকার সহ অন্যান্য সম্মানীত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর