মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আমার ছোট বেলায় মা – মোঃ জাহিদুল ইসলাম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

জলের কাছে দাঁড়ালে-
আমার মায়ের কথা মনে আসে
আমর মা ছিল,
ধবধবে সাদা শাপলার মতো
তার চার পাশে থই থই জল।

আমার মা জলে ভাসতো
তবু গায়ে যেন তার কখনো জল লাগতো না
মুয়াজ্জ্বীনের আজানে মা জেগে উঠতেন
আমরা ছোট ছোট ভাই-বোন মৌমাছির মতো;
কিলবিল করতাম মা’র চার পাশে।
মা দুলে উঠতেন,
ঢেউয়ে ঢেউয়ে যেরকম দুলে ওঠে শাপলা!

আমার মা হাসতো
আমার মা কাঁদতো
তার হাসি-কান্না অবিকল এক
যেন দেবতার এপিঠ ওপিঠ
শুভ্রতা আর শুভ্রতা।

আমার মা কোন এক ভয়ে সারাক্ষণ কাঁপতো
জলে শাপলার ছায়াটি যে রকম কাঁপে!
জলের কাছে দাঁড়ালে-
আমার মায়ের কথা মনে আসে।


আপনার মতামত লিখুন :

৪ responses to “আমার ছোট বেলায় মা – মোঃ জাহিদুল ইসলাম”

  1. অনেক ধন্যবাদ, ও শুভকামনা রইল

  2. অনেক ধন্যবাদ, ও শুভকামনা রইল, 😍😍

Leave a Reply to chalonbileralo Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর