সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

রায়গন্জে ২৪৪ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিলেন গুড নেইবারস্

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৯:৪৬ অপরাহ্ন

কে,এম আল আমিন :

আন্তর্জাতিক এনজিও সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপির উদ্যোগে নন আইডি ভুক্ত ২৪৪ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে নন আইডিভুক্ত এসব পরিবারের মাঝে চাউল, ডাউল, লবণ, তেল,সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনায় কর্মহীন, অভাবগ্রস্থ,হতদরিদ্র ও অসহায় পরিবারের সদস্যরা সামাজিক দুরত্ব আর পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এ সব ত্রাণ সহায়তা গ্রহন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,৭ নং নলকা ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার, কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সিডিসির সভাপতি বাহারুল ইসলাম,নলকা সিডিপির ম্যানেজার মি. রবীনসন মার্ডী,সহকারী প্রকল্প ব্যবস্থাপক মি: কিরণ বাড়ই, ৪ নং ওয়ার্ড মেম্বর আনিছুর রহমান ,কো-অপারেটিভ চেয়ার পার্সন রোজিনা খাতুন সহ অফিসের অন্যান্য কর্মচারী,ভলেন্টিয়ারবৃন্দ। উক্ত অনুষ্ঠানে কোভিট-১৯ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন,প্রকল্পের স্বাস্থ্য কর্মকর্তা জনাব মো: পারভেজ আহমেদ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর