শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

চাটমোহরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৬:২৭ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৭ কেজি ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী আলতাফ আলী (৪৬) এর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চেংটিয়া গ্রামে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবির তরফদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহরের হান্ডিয়াল বাজার থেকে মাদক ব্যবসায়ী আলতাফ আলীকে উল্লেখিত গাঁজাসহ আটক করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিলেন বলে দাবি র‌্যাবের। এ ঘটনায় চাটমোহর থানায় মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর