শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোপালগঞ্জে যুবক খুন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ১০:৩৪ অপরাহ্ন

এম এস শবনম শাহীন(ক্রাইম রিপোর্টার):

গোপালগঞ্জে এক মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের কোপে একজন নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তুহিন মোল্যা (৩৫) চররয়রা গ্রামের আকরাম মোল্লার ছেলে। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, সম্প্রতি সদর উপজেলার চর বয়রা জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়। শুক্রবার জুম্মার নামাজের সময় চর বয়রা গ্রামের  মিজান মোল্যা ও তার ভাই ছোটন মোল্যা গঠিত ওই কমিটি নিয়ে গালিগালাজ করে। এ সময় ওই মসজিদে নামাজ পড়তে আসা আকরাম মোল্যা তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকেও গালিগালাজ করা হয়।

 

“বিষয়টি শুনতে গেলে আকরাম মোল্যার ছেলে তুহিনের সঙ্গে মিজান মোল্যা ও তার ভাই ছোটন মোল্যার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজু ফকির তুহিনকে ফুলকুচি (টেটা) দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।” পরিবার ও স্থানীয় লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজু ফকিরের মাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ বলে জানান তিনি। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর