শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

অস্ত্র দিয়ে ভয় দেখানোয়’ বান্দরবানে ২ ভাইকে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ১২:৪৩ অপরাহ্ন

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি:

বন্দুক ও ধারাল অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে বান্দরবানের রুমায় দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা।নিহতরা হলেন- ক্যসুই থোয়াই মারমা (৩২) ও থোয়াই বাঅং মারমা (৩৮)। তারা দুজন স্থানীয় বাসিন্দা থোয়াই হ্লাচিং মারমার পুত্র।মঙ্গলবার রাতে উপজেলার দুর্গম রেমাক্রী প্রাংসা ইউনিয়নের সাংক্রাইতং হ্লাচিং পাড়ায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়দের দাবি, নিহত দুই ভাই নিষিদ্ধ পপি (আফিম) মাদকদ্রব্য মামলার আসামি। ঘটনার দিন মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে বন্দুক ও ধারাল অস্ত্র নিয়ে পাড়ার মানুষজনকে ভয়ভীতি দেখান তারা।

 

এতে ক্ষিপ্ত হয়ে পাড়াবাসী দুই ভাইকে আটক করে গণপিটুনি দিলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। তবে দুর্গম অঞ্চল হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে আরও সময় লাগবে।বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ রেজা সরোয়ার যুগান্তরকে জানান, ঘটনাস্থল এলাকাটি রুমা সদর থেকে অনেক দূরে। দুর্গম এলাকা হওয়ায় নিহতদের লাশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বুধবার খবর পেয়ে রুমা থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি বলে জানান তিনি।

 

নির্ভরযোগ্য সূত্রের দাবি, চট্টগ্রাম র‌্যাবের একটি টিম জানুয়ারি মাসের শেষদিকে রুমা উপজেলার সাংক্রাইতং হ্লাচিং পাড়ায় পপি (আফিম) বাগান ধ্বংস করেছিল। নিহত দুই ভাই মাদকদ্রব্য মামলার সঙ্গে জড়িত ছিল বলে তথ্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর