শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় জগোর সুদের ব্যবসায় নি:শ্ব ক্ষুদ্র ব্যবসায়ী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ২:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

সুদখোর মহাজনের ঋণের জালে পড়ে নিঃস্ব কয়েকটি পরিবার। নিয়মিত সুদের টাকা না দেওয়ায় মারধর, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগও পাওয়া গেছে। ভুক্তভোগীরা বলেন জগো রাজনৈতিক দলের নেতা হয়ে ‘তারা ব্যবসায়ী সমিতির’ নামে একটি সমিতি করে চড়া সুদের ব্যবসা করে । এই তারা ব্যবসায়ী সমিতি থেকে ঋণ নিয়ে তাদের এ অবস্থা। সুদের টাকা পরিশোধ করতে না পারলে চক্রবৃদ্ধি হারে তা বাড়ে। সেই টাকা দিতে না পারলে করা হয় মিথ্যা মামলা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জগো। কুষ্টিয়া শহরের পরিমল টাওয়ারের নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান মিল পড়ার মিষ্টি ব্যবসায়ী জগো ‘তারা ব্যবসায়ী সমিতি’ ২ লক্ষ টাকায় মাসিক দুই হাজার সুদে টাকা নিয়ে এখন সে নি:শ্ব ।

 

ব্যবসায় মন্দা দেখা দিলে কিস্তি দিতে একটু দেরী হলে জগো তার এক নিকট আত্নীয় দিয়ে ১০ লক্ষ টাকার চেক ডিসঅনার করে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে । এই মামলায় ব্যবসায়ী জেল যায় । জেলে থাকা অবস্থায় ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ে এখন মানবেতর জীবন পার করছে সেই ব্যবসায়ী । সরকারের বিশেষ ক্ষমায় সেই ব্যবসায়ী বের হয়ে নি:শ্ব হয়ে পড়েছে । এমন অনেক ব্যবসায়ী জগোর সুদের ফাদে পা দিয়ে নি:শ্ব হয়ে গেছে ।

 

তবে সকল অভিযোগ অস্বীকার করে জগো বলেন আমি সরকারী নিয়ম মেনেই সুদের ব্যবসা করছি । এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভির আরাফাত বলেন এই জেলায় কেউ অবৈধ সুদের ব্যবসা করতে পারবে না । ভুক্তভোগী কেউ অভিযোগ দিলে সুদেল দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর