শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

অপহরণের পর কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে পুলিশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ১১:৩৫ অপরাহ্ন

রুবিনা আজাদ, আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় পিতৃ-মাতৃহীন অনাথ কিশোরীকে অপহরণের পর নাজিরপুর তিনমাস আটক রেখে শারীরিক নির্যাতনের মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার রত্নপুর গ্রামের কিশোরী (১৫) ধর্ষণ মামলার প্রধান আসামী সহিদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

এজাহারের বরাত দিয়ে তিনি জানান, কিশোরীর মা মারা যাওয়ার পর ছোট বোন নিয়ে দাদার পরিবারে বসবাস করে আসছিলো। দাদা-দাদীর মৃত্যুর পরে তাদের বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকা বসবাস শুরু করেন।

বাবা ঢাকায় থাকার কারণে অনাথ কিশোরী ও তার ছোট বোনকে বাড়ির উপরের ফুফু সম্পর্কের সাহেদ শেখের স্ত্রী আকলিমা বেগম (৫০)এর উপর তাদের দেখাশুনার ভার পরে।

চাচি আকলিমার ভাসুর সহিদ শেখ (৪০) ওরফে সুমনসহ পরিবারের অন্যান্য স্বজনের যাতায়াতের সুবাদে ধর্ষিতা কিশোরীর পরিচয়ের সূত্র ধরে গত ১৬ মার্চ সন্ধ্যায় সহিদ শেখ মোবাইল ফোনে কিশোরীকে বাড়ির পাশে রাস্তার উপর তার সাথে দেখা করতে বলে। কিশোরী তার সাথে রাস্তায় দেখা করতে গেলে সেখানে পূর্বে পরিকল্পিতভাবে অবস্থান করা পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামের সহিদ শেখ ওরফে সুমন, একই থানার মাহমুদকান্দি গ্রামের সরোয়ার ফরাজীর ছেলে রেজাউল ফরাজী, আকলিমা বেগমসহ অজ্ঞাতনামা ২/৩জন মিলে জোর করে কিশোরীকে অপহরণ করে মোটরসাইকেলে করে পিরোজপুর নিয়ে সহিদ শেখ ওরফে সুমন এর বাড়িতে আটকে রাখে।

১৭ মার্চ রাতে আটক কিশোরীকে সহিদ শেখ ওরফে সুমন জোর পূর্বক ধর্ষণ করে। এর পরে কিশোরীকে প্রায় তিন মাস তার বাড়িতে আটকে রেখে সুমন অব্যাহতভাবে কিশোরীকে ধর্ষণ করে আসছিলো।

গত ১০ জুন কৌশলে ধর্ষিতা কিশোরী সেখান থেকে পালিয়ে বাড়ি চলে এসে ঘটনার বর্ননা দিয়ে ধর্ষকসহ তাদের সহযোগী চার জনের বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান ধর্ষণ মামলার প্রধান আসামী আসামী পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামের মৃত. মোস্তফা শেখের ছেলে সহিদ শেখকে সোমবার রাতে নাজিরপুর এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত সহিদকে মঙ্গলবার বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।এই পূর্বে ওই মামলার সহযোগী আসামী ধর্ষিতার ফুফু আকলিমা বেগমকে গ্রেফতার করেছিল পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর