সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

যমুনা নদীতে দ্রুতগতিতে পানি বৃদ্ধি : তলিয়ে গেল পাকা সড়ক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৯ জুন, ২০২০, ৫:২৩ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

যমুনা নদীতে দ্রুত গতিতে পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের কাজিপুরের শুভগাছা পাকা সড়ক তলিয়ে গেছে। এর ফলে আশপাশের এলাকায় বন্যার পানি ঢুকে পড়ে ডুবে গেছে শতাধিক বাড়িঘর। এ অঞ্চলের ২ হাজার মানুষ ইতোমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যার দিকে শুভগাছা ইউনিয়ন পরিষদের দেড় কিলোমিটারের এ সড়কটি তলিয়ে যায়।

 

এতে রতনকান্দি থেকে শুভগাছা ইউনিয়ন পরিষদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুভগাছা ইউনিয়নের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান জানান, রতনকান্দি হাটখোলা থেকে শুভগাছা ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের পাকা সড়ক বন্যার পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে ইউনিয়নের ২ হাজার মানুষ। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, যমুনার পানি উপচে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্বপাশে শুভগাছা-রতনকান্দি হাটখোলা পাকা সড়ক ডুবে গেছে। এ ইউনিয়নের পানিবন্দি মানুষের জন্য ২৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। দুই একদিনের মধ্যে এসব চাল বিতরণ করা হবে।

 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, যমুনার পানি কাজিপুর ও সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় কাজিপুরে ৫০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সিরাজগঞ্জ পয়েন্টে ২৪ ঘন্টায় ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও তিনদিন পানি বাড়তে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর