শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বাঘারপাড়ায় ছুরিকাঘাতে মাইক্রোচালক খুন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৮ জুন, ২০২০, ৮:২২ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরের বাঘারপাড়ায় ছুরিকাঘাতে এক মাইক্রোচালক খুন হয়েছে। স্ত্রীকে ইভটিজিং করায় স্বামীর হাতে খুন হয় সে। ঘটনাটি ঘটেছে আজ রোববার বেলা ১ টা ৪০ মিনিটের সময় বাঘারপাড়া হাসপাতাল গেটের সামনে। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক স্বামীকে অাটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, আজ রোববার বেলা ১ টা ৪০ মিনিটের সময় যশোর কতোয়ালী থানার মোল্যা পাড়ার মাহফুজুর রহমানের ছেলে বরকত (৩০) তার স্ত্রীকে সাথে নিয়ে বাঘারপাড়া হাসপাতাল গেট সংলগ্ন মাইক্রোস্ট্যান্ডের পাশ দিয়ে যাচ্ছিলেন।

 

এ সময় বাঘারপাড়া উপজেলার মহিরন গ্রামের মনিরুল ইসলামের ছেলে বাঘারপাড়া পৌর মাইক্রোস্ট্যান্ড সেক্রেটারী মো: রিপন (৩০) ) সহ অজ্ঞাতনামা ২/৩ জন ড্রাইভার তার স্ত্রীকে টিজ করে। বরকত তাদের কর্মকান্ডে রাগান্নিত হয়ে রিপনের বুকে ছুরি দিয়ে আঘাত করে। ফলে রিপন গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধারপূর্বক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর