বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ঠাকুরগাঁওয়ে মাহেন্দ্র ট্রলির ধাক্কায় কৃষক নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৮ জুন, ২০২০, ৮:৪৭ অপরাহ্ন

মো: দুলাল হক, ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ে মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ধন দেব রায় (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছে।রোববার (২৮ জুন) দুপুরে সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের ভোকদগাজী নাওডোবা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ টু নেকমরদ সড়কের ভোকদগাজী নাওডোবা নামক স্থানে সড়কের উপর ধানমাড়াই কাজ করছিলেন, কৃষক ধন দেব এসময় সারবোঝাই একটি মাহেন্দ্র ট্রলি পেছন থেকে এসে ধানমাড়াই হোলারে ধাক্কা দেয়। এতে ধানমাড়াই হোলারে নিচে কৃষক ধন দেব চাপা পরলে তার পা ভেঙ্গে যায় । পরে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যায় তিনি ।

নিহত কৃষক ঠাকুরগাঁও সদর থানার বিশ্বাসপুর গ্রামের কটকু রায়ের ছেলে।বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কৃষকের পরিবার থানায় অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর