বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

সিংড়ায় ধর্মীও প্রতিষ্ঠানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২০, ৬:৩০ অপরাহ্ন

 মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ার ইটালী ইউনিয়নের বুড়িকদমা গ্রামের মোস্তফা ও আঃ মান্নান কতৃক ধর্মীও প্রতিষ্ঠানের জায়গা দখল,টাকা আত্নসাৎ ও মিথ্যা মামলায় সাধারন মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে বুড়ি কদমা গ্রাম সহ এলাকাবাসী। শনিবার দুপুরে বুড়িকদমা গ্রামের রাস্তার দুই পাশে অনুষ্ঠিত দুই শতাধিক নারী পুরুষ এই মানববন্ধন কর্মসুচীতে অংশ নেন।

 

বক্তব্য দেন ওই গ্রামের মসজিদ কমিটির সভাপতি হামিদুল ইসলাম,ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান,কবরস্থান কমিটির সাধারন সম্পাদক আনছার আলী,মামলার ভুক্তভোগী রনি মন্ডলের স্ত্রী ছাবিনা খাতুন সহ অন্যরা। বক্তারা বলেন মোস্তফা ও আঃ মান্নান ধর্মীও প্রতিষ্ঠানের টাকা আত্নসাৎ ও জায়গা পত্তন করে দখলের চেষ্টা করলে আমরা গ্রামবাসী বাধা দেই এতে ক্ষিপ্ত হয়ে ওই ভুমিদস্যু মোস্তফা ও মান্নান গ্রামের ৪ নিরহ যুবকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গ্রামের সাধারন মানুষকে হুমকি দিয়ে আসছে। আমরা মিথ্যা মামলা প্রত্যাহার সহ ধর্মীও জায়গা উদ্ধারের দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর