শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বাবুগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২০, ৭:১৭ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় লোকমান হোসেন খোকন সিকদার (৪০) নামের এক ডেকরেটর ব্যবসায়ীকে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত লোকমান হোসেন খোকন ওই ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা ও মোসলেম সিকদারের পুত্র। তবে তাৎক্ষনিকভাবে কে বা কারা এই হত্যাকান্ড সংঘটিত করেছে সে সম্পর্কে কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।

এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ-বিন আলম জানান, লোকমান হোসেন খোকন রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে এসে মাধবপাশা বাজারের গ্রামীন ব্যাংকের সামনে পরে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

ওসি আরও বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছুই বলতে পারেনি। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। ঘটনার পর পরই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর