শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গৌরনদীতে নিষিদ্ধ পিরাহনা জব্ধ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নিষিদ্ধ ‘মানুষখেকো’ পিরাহনা মাছ বিক্রির সময় বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে শনিবার সকালে মাছসহ এক ব্যবসায়ীকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, সকালে বাকাই বাজারে অভিযানের সময় আমদানী, চাষ ও বিক্রয় নিষিদ্ধ আফ্রিকার মানুষ খেকো পিরাহনা মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর মাতুব্বরকে (৪৫) আটক করে। এ সময় প্রায় ২০ হাজার টাকার পিরাহনা মাছ জব্ধ করে।

 

আটককৃত মাছ ব্যবসায়ী পার্শ্ববর্তী কালকিনি উপজেলার বনগ্রামের লাল মতিন মাতুব্বরের পুত্র। ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজার উপস্থিতিতে জব্ধকৃত মাছ গুলো কেরাসিন ঢেলে বিনষ্ট করে মাটি চাপা দেয়া হয় ও মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর মাতুব্বরকে ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেন। এ সময় উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন ও গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর