শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

অভয়নগরে দুই কেজি গাঁজা উদ্ধার, আটক ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২০, ৬:৫৯ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

অভয়নগরে খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে। লিটন হোসেন সরদার (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। আবুল বাশার বিশ্বাস (৪৫) নামে অপর এক মাদক কারবারি পালিয়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে পৃথক এ অভিযান চালানো হয়। আটক লিটন হোসেন কোটা গ্রামের পূর্বপাড়ার সানোয়ার হোসেন সরদারের ছেলে। পলাতক আবুল বাসার বিশ্বাস একই গ্রামের মধ্যপাড়ার মৃত আজগার আলী বিশ্বাসের ছেলে।

 

এ ঘটনায় অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের বকুলতালা নামক স্থানে অভিয়ান চালানো হয়। এসময় রুস্তম আলী তরফদারের মুদী দোকানের সামনে থেকে লিটন হোসেন সরদারকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।

 

পরে একই গ্রামের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি আবুল বাশার বিশ্বাসের বাড়ি থেকে এক কেজি পরিমান গাঁজা উদ্ধার করা হয়। প্রশাসনের আগমনের খবর পেয়ে আবুল বাশার পালিয়ে যায়। পৃথক অভিযানে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আটক লিটন হোসেন সরদার ও পলাতক আবুল বাশার বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভয়নগর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ১৭ ও ১৮।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর