মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সিংড়ায় ৩ টি প্রাইমারী স্কুলের ভবন উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ৮:৪৫ অপরাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া নাটোর:

নাটোরের সিংড়া উপজেলার এলজিইডির আওতায় তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি। শুক্রবার সকালে উপজেলার বড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিমাকদমা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গোয়াল বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।

 

সিংড়া এলজিইডি অফিস জানায় ২০১৮-২০১৯ অর্থ বছরে বড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭২ লাখ টাকা,নিমাকদমা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫৩ লাখ টাকা এবং গোয়াল বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭৮ লাখ টাকা ব্যয়ে এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মান করা হয়।

 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা, নাটোর জেলা পরিষদের সদস্য সালাহ উদ্দিন আল আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব রঞ্জিত কুমার সহ অন্যরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর