শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

আগৈলঝাড়ায় শিশু শিক্ষার্থীকে দোকানে শিকলে বেঁধে ব্যবসায় বাদ্য করেছে বাবা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ৭:০৩ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় মাদ্রাসা পড়ুয়া আট বছরের শিশু শিক্ষার্থীকে দোকানে শিকলে তালাবদ্ধ করে রেখেছে তার বাবা।সরেজমিনে শুক্রবার দুপুরে দেখা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আব্দুর রশিদ হাওলাদার রাংতা বাজারে চায়ের দোকানে আয়ের মাধ্যমে টার সদস্য নিয়ে কোন রকমে সংসারের ব্যয় নির্বাহ করে আসঠিলেন।

মহামারী করোনার কারনে ছেলের মাদ্রাসা বন্ধ থাকায় রাজিহার-গৌরনদী সড়কের রাংতা ব্রীজের পাশে চায়ের দোকানে পায়ে শিকল দিয়ে তালাবদ্ধ করে তার বাবা রশিদ হাওলাদার বিকিকিনী করতে বসিয়ে দিয়েছে আটবছরের ছেলে গোলাম রাব্বীকে।

খোজ নিয়ে জানা গেছে, রশিদ হাওলাদার দুই ছেলে ও স্ত্রী নিয়ে রাংতা গ্রামে বসবাস করেন। তার পুর্বের স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে বরিশাল শহরে থাকে।

বৃহস্পতিবার সকালে রাব্বী বাড়ি থেকে বের হয়ে বন্ধুবান্ধবদের সাথে ঘুরে রাতে বাড়ি ফেরে। করেনার মধ্যে সারাদিন বাইরে থাকার জন্য রাব্বির মা শেফালী বেগম রাব্বীকে লাঠি নিয়ে তারা করে বকাঝকা করে। এ কারনে শুক্রবার সকালে দোকানে রাব্বিকে দোকানে বসিয়ে তার পায়ে শিকলে বেধে তালা মেরে রাখেতার বাবা রশিদ হাওলাদার।

শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ও রাব্বির মা শেফালি বেগমকে পাওয়া যয়নি তবে রাব্বির বাবা রশিদ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ও মা ওকে শিকল দিয়ে বেঁধেছে।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, মহামারী করোনার জন্য যে কোন বাবা মা সন্তানের নিরাপত্তার জন্য সাবধানতা অবলম্বন করতেই পারে।

তবে শিশু অধিকার আইন ২০১৩ ধারামতে কোন শিশুকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা অপরাধ। এধরনের কাজ করা কোন বাবা মায়ের উচিৎ না। ঘটনাটি দুঃখ জনক বলে অভিমত ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর