শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ৫:১৪ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি মোস্তাক হোসেনকে রাজশাহীর বাঘা ও অপর আসামি সুমাইয়ার শ্বশুড় জাকির হোসেনকে বগুড়ার নন্দীগ্রাম এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেই মামলার অপর দুই আসামি সুমাইয়ার শ্বাশুড়ি সৈয়দা মালেকা ও ননদ জুঁই খাতুন কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, টানা ৪৮ ঘণ্টার অভিযান চালায় পুলিশের ৮টি বিশেষ টিম। তার অংশ হিসাবে আজ সকালে আটকের পর বেলা ১২টার দিকে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তিনি আরো বলেন, আসামিদের সকলকেই আটক করা সম্ভব হয়েছে। এখন তদন্ত করে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করে সবাইকে বিচারের আওতায় আনা হবে।

 

এ হত্যা ঘটনায় সোমবার রাতে নাটোর সদর থানায় মা নুজহাত সুলতানা সুমাইয়ার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদকে আসামি করে হত্যা মামলা করেন। তারই প্রেক্ষিতে তাদের আটক করা হয়। এদিকে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলে সুমাইয়া সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৪৪ পেয়ে উত্তীর্ণ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর