বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিরাজগঞ্জে পাথরের ট্রাকে ধাক্কা, ইটবাহী ট্রাকের দুই শ্রমিক নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৪ জুন, ২০২০, ৬:০৮ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথর বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে সৃষ্ট দুর্ঘটনায় ইটবাহী ট্রাকের দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে কায়সার (২০) ও একই গ্রামের ইউনুছ আলীর ছেলে ছানোয়ার হোসেন (১৯)। আহতরা হলেন, একই এলাকার ইয়াকুব ও সানোয়ার। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান এ তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচলিয়া এলাকায় চলমান একটি পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ইটবোঝাই অপর একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান ইটবোঝাই ট্রাকে থাকা দুই শ্রমিক নিহত হন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে জব্দ করলেও এর চালক হেলপার পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর