বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

পুত্রবধূর নির্যাতনের শিকার বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াল পুলিশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ৫:৫৯ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পুত্রবধূর নির্যাতনের শিকার অসহায় বৃদ্ধ দম্পতির পাশে মানবিক সাহায্যের হাত বাড়াল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে একদল পুলিশ সদস্য নিয়ে বৃদ্ধ খোরশেদের বাড়িতে যান ওসি মো. মো জাহারুল ইসলাম।

বৃদ্ধ জীবন যে কত কষ্টের তা খোরশেদের (৯০) পরিবারকে দেখলে বোঝা যায়। স্ত্রী আয়শাসহ বসবাসের অযোগ্য একটি ছাপরা ঘরে কোনোমতে থাকেন তিনি। তাদের তিন ছেলে ও দুই মেয়ে। সবার বিয়ে হয়েছে। সন্তানরা যে যার মত আলাদা থাকেন। বড় দুই ছেলে থাকেন ঈশ্বরদীতে।

ছোট ছেলে বাহার উদ্দিনের সাথে থাকেন তারা। বাহার (৪৬) স্ত্রীসহ ইটের পাকা ঘরে থাকলেও বৃদ্ধ বাবা মা থাকেন জোড়াতালি দেওয়া ভাঙা ছাপরা ঘরে। পুত্রবধূ মঞ্জু বেগম (৩৫) তার বৃদ্ধ শ্বশুর শশ্বাশুড়ীকে মাঝেমধ্যেই মারধরসহ নানাভাবে নির্যাতন করে আসলেও বাহার কোনো পক্ষেই কথা বলতো না। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক।

সোমবার ওই অসহায় দম্পতি পুত্রবধূর নির্যাতনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ওসি মোজাহারুল ইসলাম মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল বৃদ্ধ দম্পতির বাড়িতে যান। এসময় অভিযুক্ত মঞ্জু বেগম পুলিশের সামনে শ্বশুর শ্বাশুড়ীর পা ধরে ক্ষমা চাইলে প্রতিবেশিদের অনুরোধে তাকে প্রথমবারের মত মাফ করে দেওয়া হয়। সেই সাথে পুলিশের নিজস্ব তহবিল থেকে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী দেওয়া হয় বৃদ্ধ খোরশেদের পরিবারকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর