বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ৯:৩৭ পূর্বাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরে ২ মনের বেশি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ী ট্রাক চালক ও হেলাপারকে আটক করেছে র‌্যাব। ২২ জুন রাত সাড়ে ১০ টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর বাইপাসে অভিযান চালায় র‌্যাব -০৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এসময় একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ চালক ও হেলপারকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুরঙ্গামারী উপজেলার জয়মনিরহাট গ্রামের কবির হোসেনের ছেলে চালক স্বপন(৩৫) এবং পাটেশ্বরী গ্রামের আইয়ুব আলীর ছেলে শাহজালাল(২০)।

 

র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার রাত সাড়ে দশটায় নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস মোড়ে অভিযান চালায়। এসময় একটি ট্রাকে তল্লাশী করে ৮১ কেজি গাজা সহ স্বপন ও শাহজালালকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় ট্রাকটি সহ অন্যান্য কাগজ পত্র। এ ব্যাপারে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর