শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

বরিশালে সন্ত্রাসী হামলায় রেস্টুরেন্ট ব্যবসায়ী আহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২২ জুন, ২০২০, ৭:৩৩ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামে রবিবার গভীর রাতে সন্ত্রাসী হামলায় রেস্টুরেন্ট ব্যবসায়ী রমজান সরদার (৩০) আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রমজানের পারিবারিক সুত্রে জানা গেছে, রবিবার রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রতিদিনের ন্যায় হোটেলের খাবার তৈরীর জন্য রস্টুরেন্টে রওনা দেয়। পথিমধ্যে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পিছন থেকে কাপড় দিয়ে মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পার্শ্ববর্তী কসবা সরদার বাড়ি জামে মসজিদের পাশে ফেলে যায়। রাত সাড়ে ১১টার দিকে জনৈক ভ্যান চালক রমজানকে দেখে ডাক চিৎকার দিলে এলাকাবাসী এসে রমজানকে উদ্ধার করে। আহত রমজানকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর