সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে আরো ২ জনের করোনা পজেটিভ বাড়ি লকডাউন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২২ জুন, ২০২০, ৬:৩৬ অপরাহ্ন

নাজমুল হাসান সবুজ, তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে নতুন করে আরো দুইজনের করোনা ভাইরাসের রির্পোট পজেটিভ হয়েছে। তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভন বিষয়টি নিশ্চিত করে জানান,ত ১১জুন তাড়াশ হাসপাতাল থেকে তাদের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সোমবার তাদের মধ্যে দুই জনের করোনা ভাইরাস (কভিড ১৯) পজেটিভ রির্পোট পাওয়া যায়। নতুন আক্রান্ত ব্যাক্তি দুজন হলেন,উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর গ্রামের আলহাজ্ব সিরাজুল ইসলামের ছেলে তাড়াশ ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো. বেল্লাল হোসেন (৪০) ও নরসিংদী ফেরত দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা গ্রামের জয়দেব চন্দ্রের ছেলে শ্রী জয় চন্দ্র রাজ (৩২)।

 

বর্তমানে তারা তাদের নিজ বাড়িতেই অবস্থান করছেন এবং প্রার্থমিক চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, তাড়াশে করোনা আক্রান্ত নতুন দুইজন নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন। বাড়িগুলো লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছেন।এছাড়া জনসাধারণের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। সেই সাথে বাড়ির বাইরে গেলে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হবে, নইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর