শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২১ জুন, ২০২০, ৬:১৩ অপরাহ্ন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অভিরামপুর গ্রামের মো. ওয়াজ উদ্দিনের ছেলে মো. শাজাহান মিয়া (৩৫) ও তার স্ত্রী এলোনা বেগম(৩০) মারা যায়।মৃত শাজাহান সংসারের কাজের পাশাপাশি বাঁশ তৈল বাজারে চায়ের দোকান করতেন। অনিক ও জান্নাত নামে তাদের দুটি সন্তান রয়েছে।
২১ জুন (রবিবার) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অবিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে শাজাহান মহিষ নিয়ে বাড়ির পাশের মাঠে গেলে মাঠে পড়ে থাকা বিদ্যুতের খুঁটির ছিড়ে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। টের পেয়ে তাকে উদ্ধার করতে তার স্ত্রী এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাদের ১৪ বছরের ছেলে অনিকও এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। অনিকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ৩ জনকে উদ্ধার করে বাঁশতৈল ক্লিনিকে নেওয়ার পর ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক দম্পতি দু’জনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম জানান, বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটছে, এটা খুবই দুঃখজনক। দীর্ঘদিন ধরে তাদের এলাকায় বাঁশের খুটির সাহায্যে বিদ্যুতের তার টানা হয়েছে। যা খুবই বিপদজনক। মাঝে মধ্যেই বাঁশের খুঁটি ভেঙে বিদ্যুতের তার মাঠে পড়ে থাকে। আর সেগুলোতে জড়িয়ে মানুষ, গবাদী পশুসহ বন্যপ্রাণী মারা যায়। এমন ঘটনা যাতে আর না ঘটে সেদিকে বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে।
বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় অভিরামপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দু’টি পরিবারের কাছ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর