শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

বরিশালে র‌্যাবে অভিযানে ২২০পিস ইয়াবাসহ ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২০ জুন, ২০২০, ৬:১৫ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালে ২২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার ও নগদ টাকা উদ্ধার র‌্যাব সদস্যরা।র‌্যাব প্রেরিত বার্তায় জানা গেছে, মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা জেলার হিজলা থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে হিজলা থানার নরসিংহপুর গ্রামের জনৈক সোলেয়মান চৌকিদারের নির্মানাধীন বাড়ি থেকে মাদক কেনা বেচার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ব্যসায়িরা পালানোর চেষ্টা করে।

এসময় র‌্যাব সদস্যরা চারদিক ঘেরাও করে হিজলা থানার নরসিংহপুর গ্রামের মৃত হাসান মাহমুদ এর ছেলে মেহেদী হাসান (৪৪)কে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এসময় মেহেদীর কাছ থেকে মাদক বিক্রির ৮৬৩০ টাকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

এঘটনায় বরিশাল র‌্যাব-৮ সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে হিজলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃত মেহেদী হাসানকে থানায় সোপর্দ করে। শনিবার গ্রেফতারকৃত মেহেদীকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর