শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গৌরনদীতে অপহরণের পর আটকে রেখে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার-৩

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২০ জুন, ২০২০, ৬:১৩ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদীতে স্কুল ছাত্রীকে অপহরণের পর এক সপ্তাহ আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, গত ২ রমজান মোবাইল ফোনের উজিরপুর উপজেলা সদরের মৃত শামচুল হক হাওলাদারের ছেলে রাজমিস্ত্রী আ. রহমান ওরফে পলাশ হাওলাদারের সঙ্গে কালকিনি উপজেলার কালাই সরদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীর (১৩) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিক পলাশ হাওলাদার তার প্রেমিকার সাথে দেখা করার জন্য গত ১২ জুন দুপুরে মোবাইল ফোনে প্রেমিকাকে গৌরনদী বাসস্ট্যান্ডে ডেকে আনে। গৌরনদী বাসস্ট্যান্ড থেকে ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে পলাশ হাওলাদারের নেতৃত্বে তার অপর দুই সহযোগী জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে একটি ইজিবাইকে তুলে অপহরণ করে নিয়ে যায়। এরপর ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করে পলাশ।

অপহৃতার স্বজনরা খোঁজখবর নিয়ে উজিরপুর থানায় অভিযোগ করলে উজিরপুর থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে উজিরপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত অপহৃতা স্তুল ছাত্রীকে উদ্ধার করে অপহরক পলাশ হাওলাদার (২৫), তার ছোট ভাই মিজানুর হাওলাদার (২৩), ভগ্নিপতি মোবারক শিকদারকে (৩১) আটক করে কালকিনি থানা পুলিশের কাছে সোপর্দ করেন কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল (পিও) গৌরনদী থানা এলাকায় হওয়ায় উদ্ধারকৃত স্কুলছাত্রীকে ও আটককৃত ওই ৩ জনকে গৌরনদী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। কালকিনি উপজেলার মহরউদ্দির চর গ্রামের নির্যাতিতার মা বাদি হয়ে ৫ জনকে আসামি করে গৌরনদী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে ও ধর্ষিতা ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেরে-ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর