বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

অভয়নগর নওয়াপাড়া ট্রাক ইজিবাইক সংঘর্ষ নিহত ২ জন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২০ জুন, ২০২০, ৫:২২ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় যশোর- খুলনা মহাসড়কে ইজিবাইকের সাথে ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। অাহত হয়েছে আরও ১ জন। আজ সকালে যশোর- খুলনা মহাসড়কের নওয়াপাড়া পীর বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানাগেছে, আজ সকালে নওয়াপাড়া পীরবাড়ির সামনে মহাসড়কে খুলনা অভিমুখি একটি ট্রাক ( ঝিনাইদহ- ট- ১১- ০১৫৬) নওয়াপাড়া বাজার অভিমুখে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়।

 

এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকের চালক অভয়নগরের রাজঘাট সাভারপাড়ার মনিরুল ইসলাম (৪০) এবং যাত্রী ফুলতলা উপজেলার মিজানুর রহমান বিশ্বাস (৬০) ঘটনাস্থলে নিহত হয়। অপর যাত্রী ফুলতলার যুগ্নিপাশা গ্রামের ইনামুল (২২) আহত হয়। নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আহত ইনামুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন আহম্মেদ চৌধুরি দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর