শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

আম পাড়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৯:৫০ পূর্বাহ্ন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

টাঙ্গাইলের ভূঞাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী মোস্তফা রাজীব চাচাত ভাইয়ের হাতে ছুরিকাঘাতে খুন হয়েছেন।

১৮ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে গাছের আম পাড়া নিয়ে জিহাদ তার আপন চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে। নিহত রাজিব ওই গ্রামের বেসরকারি ব্যাংকে কর্মরত গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে রাজিবের মায়ের সাথে অাম পাড়াকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে তার মাকে আঘাত করতে গেলে বাঁধা দেয় রাজিব। এসময় রাজিব কিছু বুঝে উঠার অাগেই তাকে ছুরিকাঘাত করে জিহাদ। ঘটনাস্থলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

নিহত রাজিব ২০০৬-২০০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অাইন বিভাগে জহিরুল হক হলের অাবাসিক ছাত্র হিসাবে ভর্তি হন। এরপর সে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে রাহাত-সমুন পরিষদের হল শাখার অাইন বিষয় সম্পাদক ও পরে রিফাত-জয় পরিষদের হল শাখার সহ সভাপতির দায়িত্ব পালন করেন।

এলাকাবাসী জানায়, মেহেদি মোস্তফা রাজীব নম্র ও স্বল্পভাষী স্বাভাবের ছেলে ছিল। এছাড়া সে অাইনজীবি হিসাবে পরীক্ষায় অংশ নিলেও এখনও কর্মজীবন শুরু করেননি সে।

ঘটনার সত্যতা স্বীকার করে ফলদা ইউনিয়ন চেয়ারম্যান মো: সাইদুল ইসলাম তালুকদার দুদু বলেন , ঘটনাটি শোনা মাত্র আমি গ্রাম্য পুলিশ পাঠিয়ে সত্যতা যাচাই করি। আম পাড়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। দুই পরিবারের কর্তাদের চিনলেও ঘটনার ছুরি দিয়ে আঘাত করা জিহাদ ও নিহত রাজীবের ব্যাপারে তেমন কিছু আমি জানিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর