শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

শার্শায় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৭ জুন, ২০২০, ৭:০৭ অপরাহ্ন

এসএম স্বপন(যশোর)অফিসঃ
যশোরের শার্শায় স্বাস্থ্য বিভাগের জারিকৃত নিয়ম মেনে না চলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকালে শার্শা উপজেলার নাভারণ বাজারের তিনজন দোকানদারকে ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম।
এসময় কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।  অভিযানকালে অনেকেই স্বাস্থ্য বিভাগের জারিকৃত নিয়ম মেনে না চলার অভিযোগে নাভারণ সাতক্ষীরা মোড়ের আমান আলীকে এক হাজার টাকা, নাভারণ রেল বাজারের আব্দুস শহীদকে এক হাজার টাকা ও রেজাউল ইসলামকে এক হাজার টাকা সহ মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
খোরশেদ আলম বলেন, অভিযানকালে দেখা যায়  অনেকেই স্বাস্থ্য বিধি নিয়ম মানছেন না এবং বিভিন্ন অনিয়মে যুক্ত হচ্ছেন। যে কারণে তাদেরকে জরিমানা করা হচ্ছে। সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ার উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর