শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ভাঙ্গুড়ায় র‌্যাবের অভিযানে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৭ জুন, ২০২০, ৬:০০ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় র‌্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে ৭ কেজি অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য(গাঁজা)সহ মোঃ সাত্তার মোল্লা (৬৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার দুপুরের দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রুপসী এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার উত্তর কলকতি দরিপাড়া গ্রামের মৃত তাছের মোল্লার ছেলে ।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় জানান, র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭জুন)১১টা ৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন রুপসী বাজারস্থ এলাকা হতে আসামীকে গ্রেফতার করে। এসময় আসামীর নিকট থেকে ০৭ (সাত) কেজি অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।

জানা গেছে , আসামী দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য (গাঁজা) নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীর বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

2 responses to “ভাঙ্গুড়ায় র‌্যাবের অভিযানে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর