শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বেনাপোল সীমান্তে ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৭ জুন, ২০২০, ৬:২১ অপরাহ্ন

এসএম স্বপন(যশোর)অফিসঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ১৫০ সিসি ডিসকভারি  মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) দুপুরে বেনাপোল পোর্ট থানার কাগমারি গ্রাম থেকে এ চালানটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মাদকের চালান এনে বেনাপোল কাগজপুকুর গ্রামে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সেখানে অভিযান চালালে পাচারকারীরা মাদক ও একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।  পরে সেখান থেকে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম কৌশলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, সিরাজুলের বিরুদ্ধে পলাতক আসামী হিসাবে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর