মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বড়াইগ্রামে পাট ক্ষেত থেকে লাশ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ৮:১৫ পূর্বাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

বড়াইগ্রামে পাটের ক্ষেত থেকে মোবারক হোসেন (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সোনাবাজু উচ্চ বিদ্যালয়ের পেছনে পাট ক্ষেতে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

মৃতব্যক্তি উপজেলার ইকোরি গ্রামের খইর উদ্দিনের পুত্র। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে, রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর