শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযানে ২ ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৪ জুন, ২০২০, ৫:১৮ অপরাহ্ন

কে,এম আল আমিন :

মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃতরা হলো, পন্চক্রোশী ইউপির রামকান্তপুরের শহিদুল ইসলামের ছেলে নাজমুল হক(২০) এবং সলপ-ভদ্রকোল গ্রামের সাইফুলের পুত্র রাসেল মিয়া(১৯)। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানী র‌্যাব–১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান |

 

প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উল্লাপাড়ার কাজীপাড়া ঈদগাহ মাঠের উত্তর পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হইতে ৯৭ পিস ইয়াবা, ০১ টি মোবাইল সেট সহ নগদ ১,০০০/- টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর