মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সিংড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৭ ; আটক ২

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৩ জুন, ২০২০, ৫:১৯ অপরাহ্ন

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ার ইটালী গ্রামে বাড়ির সামনের রাস্তা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গ্রামের ঘটনার সাথে জড়িত থাকার আভিযোগে ইটালী গ্রামের আঃ জলিল ও ইমান আলী নামের দুই ব্যক্তিকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। সিংড়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ইটালী গ্রামে বাড়ির সামনের একটি রাস্তা নিয়ে আঃ জলিলের প্রতিবেশী সাহেব আলীর বিরোধ চলে আসছিল।

 

শনিবার সকাল সাড়ে ১১টায় ইটালী গ্রামে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সাহেব আলী (৫০), ইউসুফ আলী (২৫), আঃ জলিল (৪৫) সহ ৫জন আহত হয়। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিরীন আক্তার সেতু জানান, আহতদের মধ্যে সাহেব আলী ও ইউসুফ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানান, তুচ্ছ বিষয় নিয়ে ঘটনা ঘটেছে।তবে খবর পেয়ে তাৎক্ষণিক দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত করে ব্যবসস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর