শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

শার্শা সীমান্তে ২০ কেজি ভারতীয় রুপা উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ৪:১৮ অপরাহ্ন

এসএম স্বপন(যশোর)অফিসঃ
যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি ভারতীয় রুপা  উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার গোগা বলফিল্ড মাঠ থেকে এ চালানটি উদ্ধার করা হয়।
২১ বিজিবি গোগা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন জানান, গোপন খবর আসে, পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান রুপা এনে গোগা বলফিল্ড মাঠে অবস্থান করছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২০ কেজি রুপা উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি আঁচ করতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত রুপা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর