বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

নাটোরে অনলাইন ক্লাসের গুরুত্ব ও কার্যকর পদক্ষেপ গ্রহনে সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ৪:৩৩ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরে করোনাকালীন শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় জেলা প্রশাসনের আয়োজনে অনলাইন ক্লাস এর গুরুত্ব ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাটোর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,টিভি চ্যানেলের প্রতিনিধি, স্থানীয় ক্যাবল নেটওর্য়াকের সদস্যদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জেলা প্রশাসক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে অনলাইন ক্লাস এর গুরুত্ব তুলে ধরে তা কিভাবে নিজ নিজ প্রতিষ্ঠানে পরিচালনা করা যায় তার বিষয়ে মতামত নেন। এবং এ বিষয়ে তথ্য প্রযুক্তিগত সহায়তা বিষয়ে আলোচনা করা হয়। এসময় প্রযুক্তিগত সহায়তার জন্য সার্বিক সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক।

 

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,অতিরিক্ত পুলিশ সুপার, জেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর