সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় অগ্নিকান্ডে সর্বশান্ত হয়ে ৫ পরিবার খোলা আকাশের নীচে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ৬:৩৬ অপরাহ্ন

কে,এম আল আমিন :

বুধবার গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার এক পল্লীতে অগ্নিকান্ডে ৫ টি বাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়। উল্লাপাড়ার উধুনিয়া ইউপির বাবলীদহ গ্রামে এ ঘটনা ঘটে। উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল এ ঘটনা নিশ্চিত করে জানান, উক্ত গ্রামের শাহীন আলমের বাড়ি হতে সম্ভবত বিদ্যুতের সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পার্শ্ববর্তী আফজাল হোসেন, স্বপন হোসেন, মিন্টু মিয়া ও আব্দুস ছাত্তারের বাড়িতে ছড়িয়ে পড়ে।

 

৫ টি বাড়ির মোট ৮/১০টি ঘর,বাড়িতে থাকা ধান, চাল, নগদ টাকা, গহনাদি, জমির দলিল পত্র, প্রয়োজনীয় আসবাব পত্র সহ সংসারের সবই পুড়ে ছাই হয়ে গেছে। সর্বশান্ত হয়ে এখন তারা পরিবার নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর দিন কাটাচ্ছে। । এতে প্রায় ২২/২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারনা। স্থানীয় লোকজনের সহায়তায় কয়েক ঘন্টা চেষ্টার ফলে পরে আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর