শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নীলফামারীর ডিমলায় ৯৩ লাখ টাকার চাল পাচার, মামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১০ জুন, ২০২০, ৫:৩৮ অপরাহ্ন

হিমেল চন্দ্র রায়,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার সরকারি খাদ্য গুদাম থেকে চাল পাচারের ঘটনায় পলাতক খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসিএলএসডি) হিমাংশু কুমার রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। ডিমলা থানায় তার বিরুদ্ধে চাল আত্মসাতে একটি মামলা ও গুদামের চাবি সহ পলাতক থাকায় আরেকটি সাধারন ডায়রি করা হয়েছে। মামলা নং ৮, তারিখ-০৯/০৬/২০ ইং ডিমলা থানা মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন জেলা খাদ্য কর্মকর্তা(ডিসিফুড) সাইফুদ্দিন অভি জানান যে গুদামে চাল কম পাওয়া যায় তা সিলগালা করা হয়।
সংশ্লিষ্ট সুত্র জানায় ২০১৯ সালের ১৪ জুন হিমাংসু কুমার রায় নীলফামারী ডিমলা উপজেলার ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) হিসাবে যোগদান করে। এখানে যোগদানের আগে তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি খাদ্যগুদামে কর্মরত ছিলেন। সেখানেও তার বিরুদ্ধে সরকারি খাদ্য শষ্য পাচারের অভিযোগ রয়েছে।
সুত্রমতে তিনি যোগদানের পরপরেই বেশ কিছু অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। এমন অভিযোগে তার বিরুদ্ধে জেলা খাদ্য বিভাগ একটি তদন্ত টিম গঠন করে। উক্ত তদন্ত টিম সম্প্রতি তদন্ত শুরু করলে গুদামে ১৮৯.২৭০ মেট্রিকটন চাল কম দেখতে পায়। যার সরকারি অর্থনীতিতে মুল্য ৯৩ লাখ ৪৭হাজার ৯৭৮ টাকা। গতকাল সোমবার সকালে আরসিফুড, ডিসি ফুড ও তদন্তটিম পুনরায় ডিমলা সরকারি খাদ্যগুদামে গেলে উক্ত খাদ্যগুদাম কর্মকর্তা(ওসিএলএসডি) হিমাংশু কুমার রায় তার মোবাইল বন্ধ করে পালিয়ে যায়। তাকে খাদ্যগুদামে ফিরিয়ে আনার চেষ্টা চলে দিনভর। কিন্তু কোনভাবেই তার অবস্থান জানা যাচ্ছিলনা। এমন কি তার বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জেও সন্ধান চালানো হয়। সেখানেও তাকে পাওয়া যায়নি।
জেলা খাদ্য কর্মকর্তা(ডিসিফুড) সাইফুদ্দিন অভি জানান, এ ঘটনায় ডিমলা থানায় একটি মামলা ও একটি জিডি দায়ের করা হয়েছে। পাশাপাশি তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে বিভিন্ন সুত্র জানায় ডিমলা উপজেলা সরকারী খাদগুদাম ঘিরে একটি বিশাল প্রভাবশালী চক্র রয়েছে। বিগত সময়ে ওই চক্রটি নিয়ন্ত্রন করতো ভেতর বাহির। একাধিক সুত্র জানায় সুষ্ঠ তদন্ত হলে উক্ত গুদাম কর্মকর্তা সহ একটি প্রভাবশালী চক্র এ ঘটনার সঙ্গে জড়িত তা বেরিয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর