শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

আগৈলঝাড়ায় ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১০ জুন, ২০২০, ৫:৪৫ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ একাধিক মামলার আসামী সরোয়ার সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, মাদক কেনা বেচার আখড়া হিসেবে পরিচিত উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের ব্রীজ সংলগ্ন এলাকার মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোরের সামনে এসআই আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে গৌরনদী উপজেলার নরসিংহল পট্টি গ্রামের মৃত তৈয়ব আলী সরদারের ছেলে সরোয়ার সরদারকে (৩৯)কে ১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত সরোয়ারের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই এসআই আব্বাস হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন, নং-৮ (৯/৬/২০২০)। গ্রেফতারকৃত সরোয়ারকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর