শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার চাষাভাদ্রা গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মানববন্ধন নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষ পূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

সিরাজগঞ্জে করোনা আতংকের মাঝে বাল্যবিয়ের চেষ্টা, বন্ধ করলেন এসিল্যান্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ৭:৪১ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় বাল্যবিবাহ বিবাহের আয়োজন থেমে নেই। ঠিক তেমনি একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি একাদশ শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।

 

সোমবার রাতে সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে পোড়াবাড়ি গ্রামের একাদশ শ্রেণীর ছাত্রী (১৬) এর সাথে উল্লাপাড়া উপজেলার মাটিখোড়া গ্রামের এক যুবক (২৫) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের ভাই ও ভগ্নীপতি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

 

কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর