শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বেনাপোল সীমান্তে ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ  দুই মাদক ব্যবসায়ী আটক 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ৭:৪৬ অপরাহ্ন

এসএম স্বপন(যশোর)অফিসঃ
বেনাপোল সীমান্ত থেকে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, যশোর ওমেশ চন্দ্র সেন রোডের মোশারফ হোসেনের ছেলে মেহেদী হাসান (৩২) ও বেনাপোল বলফিল্ড এলাকার মাহামুদুর রহমানের ছেলে খালেদুর রহমান (২৮)।
২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি, দুই মাদক ব্যবসায়ী সীমান্ত থেকে  বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে মোটরসাইকেলে করে খলসি বাজার হয়ে বেনাপোলের দিকে রওনা হয়েছে।
এমন খবরে, পুটখালী ক্যাম্পের একটি টহল দল খলসি বাজারের রাস্তার উপর অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ মেহেদী ও খালেদুরকে আটক করে।
আটকদের বিরুদ্ধে আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর