রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

গত ২৪ ঘন্টায় সিরাজগন্জে করোনায় আক্রান্ত ১৬ জন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ৪:৪৯ অপরাহ্ন

কে,এম আল আমিন :

গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে আরও ১৬ জনের শরীরে পাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৬ জনে। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবীর।

 

তিনি বলেন, শহীদ এম, মনসূর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনার ফলাফল পাওয়া যায়, এর মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ ও অন্য ৭৮ জনের নেগেটিভ ফলাফল আসে। নতুন আক্রান্ত হলেন, সদরের ২ জন, চৌহালীতে ৮ জন, বেলকুচিতে ৪ জন,শাহজাদপুরে ২ জন। জেলায় মোট করোনা আক্রান্তের ১৫৬ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ জন এবং মারা গেছেন ২ জন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর