শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

বেনাপোল সীমান্তে বিজিবির গুলিতে মাদক ব্যবসায়ী আহত ফেন্সিডিল ও হাসুয়া উদ্ধার 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৮ জুন, ২০২০, ১:০৬ অপরাহ্ন

এসএম স্বপন(যশোর)অফিসঃ
বেনাপোল দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল পাচার করে আনার সময় বিজিবির গুলিতে রহমত আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ৯৭ বোতল ফেন্সিডিল ও ১ টি হাসুয়া উদ্ধার করেছে।আহত রহমত বিজিবির হেফাজতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৮ জুন) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন  দৌলতপুর বালুর মাঠে এ ঘটনাটি ঘটে। আহত রহমত বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।
দৌলতপুর বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোরে একদল চোরাকারবারী ভারত থেকে ফেনসিডিল নিয়ে দৌলতপুর সীমান্তের বালুর মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাচালানীরা বিজিবি উপর হামলা চালায়। এসনয় বিজিবি আত্মরক্ষার্থে তাদের উপর ৩ রাউন্ড গুলি চালায়। এসময় মাদক ব্যবসায়ী রহমতের ডান পায়ে গুলি লাগে। বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর