সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

বর্ষায় চলনবিলে নৌকা তৈরির ধুম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৭ জুন, ২০২০, ৬:১০ অপরাহ্ন

প্রদীপ কর্মকার, তাড়াশ, সিরাজগঞ্জ:

চলনবিলে বর্ষায় বিলপারের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা কাঠের তৈরি নৌকা। বিলে বাড়ছে পানি। নদ-নদী,খাল-বিল ,মাঠঘাট কানায় কানায় ভড়ে উঠেছে বর্ষার নতুন পানিতে। তাই চলনবিল অঞ্চলে শুরু হয়েছে নৌকা তৈরীর ধূম। পাশাপাশি বিলপারের হাট বাজার গুলোতে বিক্রিও হচ্ছে প্রচুর। পানি আরেকটু বেশি হলে আরো কদর বাড়বে নৌকার।

তাই বর্ষার আগমন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন চলনবিলের  নৌকা তৈরীর কারিগররা। নৌকা তৈরির উপযোগী শিমুল,কদম,আম,বট,পাকুর ও বকন সহ বিভিন্ন প্রজাতীর কাঠ ক্রয়-বিক্রয়ও জমে উঠেছে চলনবিলের হাট গুলোতে। চলনবিলের বৃহৎ নৌকা তৈরির হাট তাড়াশের নওগাঁর  কারখানা গুলোতে দেখা যায় নৌকা তৈরির ধুম।

তৈরি হচ্ছে,ডিঙ্গী,পানশী,ভোট সহ বিভিন্ন ধরনে  ছোট-বড় অসংখ্য নৌকা।  বিলপারে ভেটুয়া গ্রামের প্রবীন ব্যাক্তি আসালত উদ্দিন (৭৫) জানান, বর্ষায় চলনবিলের হাজার হাজার মানুষের চলা চলের  একমাত্র বাহন নৌকা। নৌকা ছাড়া মৌলিক প্রয়োজন গুলোও মেটানো সম্ভব নয়। তাই বর্ষা মৌসুমে প্রতি পরিবার কে নৌকা কিনতে হচ্ছে।

নওগাঁ হাটের নৌকা তৈরির কারিগর দুলাল হোসেন বলেন, এবার নৌকার চাহিদা প্রচুর। একটা ছোট ডিঙ্গি নৌকা ১৫ শত থেকে ২ হাজার টাকায় বিক্রি করা যায়। এ হাট থেকে এক দিনে প্রায় শতাধিক নৌকা বিক্রি হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর