শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

বরিশালে র‍্যাবের হাতে ইয়াবাসহ দুই ব্যবসায়ি গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৬ জুন, ২০২০, ৫:১৯ অপরাহ্ন

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধ, বরিশাল:

বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ঘটকের চর এলাকায় মাদকদ্রব্য কেনা বেচার গোপন সংবাদ পেয়ে বাবুগঞ্জ ক্যাডেট কলেজ এলাকায় শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বরিশাল র‍্যাব-৮ সদস্যরা আভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা ঘেরাও করে দুই জনকে আটক করে।

 

আটককৃতরা হলো এয়ারপোর্ট থানার কালিকাপুর গ্রামের জালাল বেপারীর ছেলে মোঃ জাহিদ বেপারী (২৩) ও ঘটকের চর গ্রামের মানিক খানের ছেলে মোঃ আশিকুর রহমান খান (২৪)। আটককৃতদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩৪০ টাকা উদ্ধার করা হয়।

 

এঘটনায় র‍্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর