সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক যুবক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বান্দরবান সাঙ্গুতে নিখোঁজ পর্যটকের মরদেহ ২ দিন পর উদ্ধার অভয়নগরে মাদক-জুয়ার দখলে ভবিষ্যৎ: ঘরে ঘরে কান্না, রাস্তায় অপরাধ দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে- আটঘরিয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুমা গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ’জাসহ ৩ জন আটক

জন্মদিনে অসহায়দের মাঝে খাবার বিতরণ করলেন স্বপ্নজয়ের স্বেচ্ছাসেবী জাহিদ হাসান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৫ জুন, ২০২০, ১০:১৬ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

নিজের জন্মদিনে ৩০জন অসহায়দের মাঝে খাবার বিতরণ করলেন স্বপ্নজয় বাংলাদেশের স্বেচ্ছাসেবী মোঃ জাহিদ হাসান। শুক্রবার (৫ জুন) সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ও বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় ও দুস্থদের মাঝে এই খাবার বিতরণ করা হয়। জানা গেছে জন্মদিনের আনন্দকে একটু অসহায় ও দুস্থদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ও মানব সেবার জায়গা থেকেই এমন ব্যাতিক্রমি উদ্যোগ নেয়া হয়।

 

অভুক্ত ও সামান্য কিছু খেয়ে দিনপাত করা মানুষগুলো হঠাৎই খাবার হিসেবে বিরিয়ানি পেয়ে যেন সত্যিই ঠোঁটের কোনে কিছুক্ষণের জন্য একটু তৃপ্তির প্রকাশটাই যেন নাড়া দেয় এমনি জানালেন স্বেচ্ছাসেবী মোঃ জাহিদ হাসান। তিনি বলেন, হয়তো ইচ্ছা থাকলেও সর্বদা এটা করা সম্ভব হয়না। আমরা স্বপ্নজয় বাংলাদেশ সংগঠন এর পক্ষ থেকে সবসময়ই চেষ্টা করি অসহায় ও দুস্থদের পাশে থাকার। তবে এবার আমার জন্মদিনে একটু ব্যাতিক্রমি কিছু করার চেষ্টা করলাম।

 

যারা এই সামান্য খাবার পেয়েই এতোটা খুশি হয়েছেন আজকের এই শুভ দিনটা তাদের সঙ্গে কাটাতে পারাটাও অনেক সৌভাগ্যের। আল্লাহ চাইলে ভবিষ্যতেও এটা ধরে রাখবেন বলেও জানান তিনি। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বপ্নজয় বাংলাদেশ এর স্বেচ্ছাসেবী সামিউল ইসলাম শুভ, জাহিদ হাসান, রাশিদুল ইসলাম, রাশিদুল ইসলাম ২, হাকিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর