সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

চার শতাধিক মুরগির সাথে মারা গেলো আল মাহমুদের স্বপ্ন, জীবিকা নিয়ে সংশয়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৩ জুন, ২০২০, ৬:০৭ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

হঠাৎ করে অসুস্থ হয়ে একজন খামারির দুটি খামারের প্রায় চার শতাধিক ব্রয়লার মুরগি মারা যাওয়ায় একমাত্র সহায় সম্বল এই মুরগিগুলোকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন মোঃ আল মাহমুদ নামের তাড়াশের একজন মুরগি খামারি। হঠাৎ করেই রাণীক্ষেত নামক এক রোগের আক্রমণে ২৭ দিন বয়সী এই মুরগি গুলো মারা যায় বলে জানান তিনি। বুধবার (৩ জুন) সকালে সরেজমিনে গিয়ে তাড়াশ উপজেলার জাহাঙ্গীর গাতী গ্রামের মোঃ মজিবর মুন্সির ছেলে মোঃ আল মাহমুদ নামক খামারির বাড়িতে গিয়ে দেখা যায় তার দুটো খামারই শূন্য পড়ে আছে।

 

তিনি এই প্রতিবেদককে তার শূন্য খামার দুটি দেখিয়ে বলেন, মাত্র কয়েকদিন আগেও আমার স্বপ্নগুলো এখানে বড় হচ্ছিল। মাঠে কোন জমি জমা না থাকায় এবং মুরগিগুলো মারা যাওয়ায এই বাড়িই এখন আমার একমাত্র সম্বল উল্লেখ করে তিনি বলেন, আমার স্বপ্ন এবং সহায় সম্বল বলতে ওই মুরগি গুলোই ছিল। এই চার শতাধিক মুরগি মারা যাওয়ায় আমার প্রায় দুই লাখ টাকারও অধিক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। কোন জমি জমা না থাকা এবং অন্য কোন আয়ের ব্যবস্থা না থাকার কারণে তার জীবিকা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

 

মুরগি গুলো মারা যাওয়ার কারণ হিসেবে তিনি রাণীক্ষেত নামক এক প্রকার রোগের কথা বলেন। এছাড়াও এমত অবস্থায় যদি সরকারি কোন ক্ষুদ্র ঋণের ব্যবস্থা হতো অথবা কৃষিঋণ পেতেন তাহলে তিনি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেন বলেও এই প্রতিবেদককে জানান তিনি। এ বিষয়ে তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ.জে.এম সালাউদ্দিন এর সঙ্গে কথা বলার জন্য একাধিকবার তার মোবাইল ফোনে (০১৭১৫৩৭৪৭৭৩) কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর