সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে খাদ্য নিয়ন্ত্রক অফিসের তথ্য ভান্ডার সামাল দিচ্ছেন নিরাপত্তা প্রহরী হুসাইন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ সলঙ্গায় দুর্গোৎসব দর্শনার্থীদের ভীড় সৌদিতে না নেওয়ায় নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় বাসাইলে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু আটঘরিয়ায় ১৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ রুহিয়ায় সনাতন ধর্মের ভক্তদের মাঝে বস্ত্র বিতরণ রাণীনগরে প্রধান শিক্ষকের নিয়োগ ও পদোন্নতি নিয়ে প্রশ্ন, বরখাস্তের পর পুনরায় যোগদান

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা পজেটিভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৯:৩৬ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

আজ সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান ও জাতীয় নেতা ক্যাপ্টেন শহীদ মুনসুর আলীর সুযোগ্যে পুত্র সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম । এরপর তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে তানভীর শাকিল জয় ।

 

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানান তানভীর শাকিল জয়। মোহাম্মদ নাসিমের ইউরিনের সমস্যা থাকলেও কোনো ধরণের শ্বাসকষ্ট নেই বলে জানা গেছে। আপাতত তিনি সুস্থ্য আছেন। সমস্যা বেশি হলে তাকে সিএমএইচে নেয়া হতে পারে।পরিবারের পক্ষ থেকে তার আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে জয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর